দীর্ঘ প্রতীক্ষা ও মানুষের সহায়তায় অবশেষে ঢাকায় শুরু হয়েছে অসহায় শিশু নাজমুলের চিকিৎসা। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে দেখানো হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানিয়েছেন, নাজমুলের অবস্থার উন্নতির জন্য প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে। মায়ের কোলই এখন তার একমাত্র ভরসা। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।নাজমুলের মা নাজমা বেগম জানান, “ছেলেটাকে বাঁচাতে মানুষের কাছে হাত পেতেছি। যারা সাহায্য করেছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। ডাক্তাররা অপারেশনের কথা বলছেন, অপারেশন প্রায় দেড়-দুই লাখ টাকাও লাগতে পারে বলে জানিয়েছেনঅচিকিৎসক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নাজমুলের অপারেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343 ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ
ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও Read more

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। যা অতীতের সব রেকর্ড Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন
পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারা বলাৎকার করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন