কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী নতুন বাজারে তার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত শরীফ মিয়া সালুয়াদী গ্রামের মরহুম খাইরুল ইসলামের ছেলে। তার সালুয়াদী নতুন বাজারে ওয়ার্কশপের ব্যবসা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব-শত্রুতার জের ধরে গতকাল মঙ্গলবার রাতে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বোন এবং এক চাচা জানান, শরীফের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি প্রভাবশালী মহল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ফেলে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই মো. শরীফ মিয়ার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন
মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম মারা গেছেন

মিশরের বিশিষ্ট আলেম আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের (হাইয়াতু কিবারিল উালামা বিল আজহারিশ শরিফ) সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।শুক্রবার (১০ অক্টোবর) Read more

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত Read more

ভক্তদের কাছে দোয়া চাইলেন শাবনূর
ভক্তদের কাছে দোয়া চাইলেন শাবনূর

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। হঠাৎ পায়ে আঘাত পেয়ে এখন চলাফেরায় তাকে ভর করতে Read more

শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন