পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ’ কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সে অনুযায়ী, ৮০টি কার্ডের মাধ্যমে দুস্থদের এই চাল আত্মসাৎ করার পরিকল্পনা করা হয়।মঙ্গলবার (২৭ মে) উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যকে শোকজ করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ১ হাজার ২৭০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। কিন্তু বিতরণের আগেই সরকারি এই চাল আত্মসাতের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর না থাকলেও পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর রয়েছে। তালিকাটিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, থানা-পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন অফিস ও ব্যক্তির নামে চাল বরাদ্দ দেখানো হয়।এ বিষয়ে অভিযুক্ত অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, ‘এখনো চাল বরাদ্দই পাইনি। তালিকাও চূড়ান্ত হয়নি। তাই চাল আত্মসাৎ চেষ্টার কোন প্রশ্নই আসে না।’এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘এই ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। Read more

মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল
মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল

ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে Read more

যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আব্দুল্লাহ আল মামুন নামের এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) রাত Read more

শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪টি বিভাগে শিক্ষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন