দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি মিনি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে। প্রথম দিন দুই ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।ভারতের শিলিগুড়ি থেকে এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামের দুটো আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করছে। সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর কাঁচা মরিচ আমদানি হয়েছিলো এই বন্দর দিয়ে।কাঁচা মরিচ আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরবরাহ সংকট ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আমদানি শুরু হয়েছে। বেশি পরিমাণ আমদানি হলে দেশের বাজারে দ্রুত দাম কমে আসবে। প্রথম দিন বন্দরে তেমন ক্রেতা না থাকায় নিজ চালানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কাঁচা মরিচ পাঠানো হয়েছে।এদিকে, সরবরাহ সংকটের অজুহাতের কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি শুরুর ফলে দাম কমার আশা আমদানিকারকদের।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের Read more

‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’
‘নব উদ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন’

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা Read more

ব্যানার সরানো নিয়ে হাবিপ্রবিতে দ্বন্দ্ব, মুখোমুখি দুই পক্ষ
ব্যানার সরানো নিয়ে হাবিপ্রবিতে দ্বন্দ্ব, মুখোমুখি দুই পক্ষ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রশাসনিক অস্থিরতা ক্রমেই যেন ঘনীভূত হচ্ছে। কর্মচারী কর্তৃক কর্মকর্তাদের চলমান কর্মবিরতির ব্যানার Read more

খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান
খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান

দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) Read more

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে এসিআই
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে এসিআই

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের মেডিকেল সার্ভিস বিভাগের জন্য কোঅর্ডিনেশন অফিসার পদে নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। এ সংক্রান্ত Read more

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে গণধোলাই
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে গণধোলাই

ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মাকসুদুর রহমান (৩৮) নামে এক রোগীর মৃত্যুর হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন