কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) রাত ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।নিহত মো. সুলতান (৬২) পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপাড়া গ্রামে বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)।পুলিশ জানায়, গত ৩ আগস্ট সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে অজ্ঞাতনামা কয়েকজন নেষাবিষ জাতীয় কিছু খাইয়ে অচেতন করে তাকে পাকুন্দিয়া উপজেলার জামে মসজিদে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরদিন তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে অটোরিকশা বিক্রয়ের নগদ ১৮ হাজার টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চোরাই অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে ২৫ গ্রামে কাঠের সেতু নির্মাণ
টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে ২৫ গ্রামে কাঠের সেতু নির্মাণ

টাঙ্গাইল সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে  ২৫টি গ্রামের ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন এসি আকরাব ফাউন্ডেশন এর যুবসমাজ।  এতে করে Read more

ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি
ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আতঙ্কে ৫২ দেশ ও অঞ্চলে সতর্কতা জারি

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া Read more

সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারতীয় থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে সরকারের রাজস্ব বঞ্চিত করে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে Read more

মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। উপজেলার বহুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। রোববার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন