ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে বহু মানুষ আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির সুলাওয়েসিতে এই ভূমিকম্প আঘাত হানে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনবিপি) জানিয়েছে।ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে আঘাত হানে। এর প্রভাবে পসো অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এতে ২৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএনবিপি।প্রসঙ্গত, এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জন্যসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ
দেবীগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী স্ত্রী অভিযোগ করেছেন, ভ্যাসলিনের কৌটায় Read more

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন
কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা উদয়নগরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর Read more

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার
অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার

ঝুলন্ত কোনো সেতু নয়, তবু ৩ বছর ধরে শূন্যে ঝুলে আছে সেতুটি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন