রাস্তা দিয়ে গাড়িবহর নিয়ে ছুটে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থকের ‘জয় বাংলা’ স্লোগান শুনে বেজায় চটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘জয় বাংলা’ স্লোগান শোনা মাত্রই গাড়িবহর থামিয়ে কালো গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন তিনি। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।  জানা যায়, বুধবার হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা- মিছিল ছিল। সেই মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি ও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। পথিমধ্যে আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়িবহর পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল তাকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।স্লোগান শুনে মেজাজ হারান শুভেন্দু। হঠাৎ করে গাড়িবহর থামিয়ে গাড়ি থেকে নেমে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন শুভেন্দু অধিকারী। এরপরই তৃণমূল কর্মী শেখ মঈদুলের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি।হঠাৎ করে শেখ মঈদুলের দিকে তেড়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কে কে? জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর স্লোগান শুনে শেখ মঈদুলও পাল্টা বলেন, জয় শ্রীরাম না, জয় বাংলা। এরপরই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, হিন্দুর বাচ্চা।তৃণমূল সমর্থক শেখ মঈদুলকে পাকিস্তানি-রোহিঙ্গা বলে আক্রমণ করেন শুভেন্দু। পাল্টা আবার বিরোধী দলনেতাকেও মঈদুল বলেন, আপনি নিজে রোহিঙ্গা। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেব।বাদানুবাদের মধ্যেই ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন শুভেন্দু। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও শেখ মঈদুলকে ধাওয়া করে ওই জায়গা থেকে সরিয়ে দেন।এ ঘটনার পরেই রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে কটাক্ষ করে বলতে শুরু করে, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু। জয় বাংলা শুনলেই গায়ে যেন ফোসকা পড়ে।যদিও বিরোধীদল বিজেপিও তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে ধার করে আনা স্লোগান ‘জয় বাংলা’ পশ্চিমবঙ্গের মানুষ কখনোই মেনে নেবে না। এর আগে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আওয়ামী লীগের এক নেতার স্লোগান, ‘খেলা হবে’ ধার করে নিয়ে চালিয়েছিলেন এখানে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মানুষ ধার করা জিনিস আর গ্রহণ করবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়ায় 'সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো' জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল Read more

যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবক আটক করেছে Read more

চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় Read more

ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ
ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আরও ৬ দেশ

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে আজ এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। কয়েক ডজন দেশের Read more

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন