খাগড়াছড়িতে অস্ত্রসহ স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (১৫ আগস্ট) আনুমানিক সকাল ৬টায় জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার স্থানীয় সন্ত্রাসী মো. ইসমাইল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি জেলার শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে আটক করার জন্য আরেকটি অভিযান পরিচালনা করা হয়।নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে এবং পালানোর কোনো পথ না পেয়ে এক পর্যায়ে সে ছাদ থেকে লাফ দিয়ে কচুরিপানায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। উদ্ধারকৃত কংচাই মারমাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করা হয়, ছাদ থেকে লাফ দেওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি এলজি, ২১টি কার্তুজ এবং ১৩টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।উল্লেখ্য, কংচাই মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক অপহরণের অভিযোগও রয়েছে।সেনাবাহিনী সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। প্রস্তাবে Read more

‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’
‘এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে’

সরকারের মধ্যে একাধিক "ভরকেন্দ্র" থাকার কারণে অনেক সময় শক্ত পদক্ষেপ গ্রহণ ও কার্যকর করা যাচ্ছে না বলে মনে করছেন রাজনৈতিক Read more

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৭০
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে  ৭০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবারের (৪ অক্টোবর) দিনব্যাপী Read more

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে Read more

আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন