আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ২৮ নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এবারের আসর। বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাচ্ছে না ফেডারেশন।শনিবার (১১ অক্টোবর) রাতে এ দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সাধারণত কোনো টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে স্থংস্থাটি। তবে আসন্ন এ বিশ্বকাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব) রিয়াজুল হাসান বলেন, ‘২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেওয়া সম্ভব নয়। এ জন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।’জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহ ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন খেলোয়াড়রা। এরপর আবার অ-২১ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবেন বিশ্বকাপ বাছাইয়ের। সেই সিরিজ খেলে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে গিয়ে ভারতেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অ-২১ দল।বিশ্বকাপের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দল: আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

558h download security guide for Bangladesh
558h download security guide for Bangladesh

558h Casino – Complete 558h Download Guide for Bangladeshi Players Why 558h Casino Stands Out in Bangladesh When Bangladeshi gamblers Read more

তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫

সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ Read more

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার মানেই সিরিজ হাতছাড়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাটিং ধস দিয়ে শুরু করেছে বাংলাদেশ। Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আগামী রবিবার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন