ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই ভারতের ওপর হামলা চালানো হবে।’মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দেওয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি।ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে। বারবার ওই পরিস্থিতিকে ‘অসম্ভব’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল ছিলেন আব্দুল বাসিত। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চাই না, ভারতও চায় না।’বিশেষ করে মুম্বাই এবং নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর চলমান উত্তেজনাকর সম্পর্কের মাঝে ওই মন্তব্য করেছেন দেশটির সাবেক এই হাইকমিশনার। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এখন তুঙ্গে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল
আদালতে হঠাৎ অসুস্থ পরীমনি, জেরা পেছাল

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ Read more

এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?
এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?

বাংলাদেশের রাজনীতিতে কিছু সংসদীয় আসন আছে, যেগুলো শুধু ভৌগোলিক সীমার মধ্যে বন্দী নয় বরং রাজনৈতিক শক্তির প্রতীক, প্রভাবের কেন্দ্র, ইতিহাসের Read more

নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন