মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর। খবর আনাদোলুর। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যা নিশ্চিত করেছে গাজায় ইসরাইলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা।মার্কিন প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।এদিকে যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও, ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনো লুকিয়ে রাখা আছে প্রায় ৬৬ হাজার টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও, প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৭ মে) রাত Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর Read more

দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর Read more

দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি
দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় মিনিবাস থেকে মাসে প্রায় ৩ লক্ষাধিক টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন