নওগাঁর ধামইরহাটে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সেনা সদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন