মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। রোববার (২২ জুন) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ঘটনাবলী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনায় সৌদি আরব গভীর উদ্বেগের সাথে দেখছে।সৌদি সরকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সর্বোচ্চ সংযম দেখানো এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকটের রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।প্রসঙ্গত, শনিবার (২২ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেছেন।এ সময় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতটি ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে তবে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুতে যাব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. রাশেদুজ্জামান Read more

জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন