জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাউসী চন্দনপুর (মানিকের মোড় সংলগ্ন) এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে হটাৎ বাউসী চন্দনপুর খুরশেদ মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পর্যাক্রমে আরও ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে খুরশেদ মিয়ার বসতঘরসহ মফিজ উদ্দিন, আব্দুল হাকিম এবং সুরুজ মিয়ার ঘরসহ চারজনের বসতঘর আগুনে পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।এসময় আগুনে তাদের বসতঘরের সকল জিনিসপত্র, টিভি, ফ্রিজ, সোনা গয়না, নগদ লক্ষাধিক টাকা ও ১৫০ মণ ধান চাল পুড়ে যায়। তবে স্থানীয়রা ধারণা করেন, বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোনো আহতের ঘটনা ঘটেনি।বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী মফিজ উদ্দিন, নাছিমা বেগম, হাকিম ও সুরুজ মিয়া জানান, ‘আমরা যে যার মতো করে কাজ করছিলাম। হটাৎ দেখি খুরশেদের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েক মিনিটেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের আরো চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে যায়। আমাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। আমরা এখন এবারে নিঃস্ব হয়ে গেলাম!’এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের
সাত বছরেও কথা রাখেনি কেউ, চরম ক্ষোভ নিহত-আহত পরিবারের

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে Read more

শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ
শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। Read more

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৫ জন নিহত

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণপ্রার্থী এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন