পাকিস্তানে সেনা অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সারা দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। আর শান্তি ফিরিয়ে আনতে জনগণ এসব অভিযান ও সরকারের পাশে আছে বলেও জানান তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু
বেনাপোলে দুর্ঘটনায় আহত বাইক আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) না-ফেরার Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
‘মার্চ ফর গাজ’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় লেখা থাকবে। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে Read more

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা
প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

কুমিল্লার চান্দিনায় বাসার ছাদে প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সোহেল নামের একজন দারোয়ানকে চার তলার ছাদ থেকে নিচে ফেলে Read more

দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত
দুর্নীতির অভিযোগে দুদক পরিচালক মীজানুল বরখাস্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক খান মো. মীজানুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন