জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সল হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা সেবা প্রদান করেন।শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীতের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখছে।অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল মো. ফয়সল হাসান খাঁন বলেন, “সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির সামাজিক দায়িত্বের অংশ। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধু জার্মানির ন্যাশনাল ভিসা (যেমন: কর্মসংস্থান ভিসা) ইস্যু করে থাকে। শেনজেনভুক্ত অন্য কোনো দেশের Read more

হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশর মানুষ স্বপ্ন Read more

৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা
৭৪ দিন পর খুলছে কুয়েট, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় শিক্ষকরা

দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা Read more

পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন