পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতেই দেশটির সচিব ঢাকা সফরে আসছেন।খসড়া সূচি অনুযায়ী, বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছানোর কথা আমনা বালুচের। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।দুই দেশের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ও সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, Read more

১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর (মাদারীপুর-৩) মনোনীত প্রার্থী বাংলাদেশ যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।বৃহস্পতিবার (২৮ Read more

রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের একটি বাসা থেকে মো. সায়েম হোসাইন (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়
নান্দাইলে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি, উপচেপড়া ভীড়

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ Read more

বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন
বান্দরবানে নিকাব পড়ার শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবানে পর্দা ও নিকাব পরিধান করার কারণে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক  অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন