গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শ্রমিক অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পবিত্র ঈদুল ফিতরের বোনাসও থেকে গেছেন বঞ্চিত।শ্রমিকরা জানান, “আমরা গত দুই মাস জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো বেতন পাইনি। ঈদের আগে বারবার বলেছি বোনাসের কথা, কিন্তু কানে তুলেনি কেউ।””কারখানার ভেতরে থাকা-খাওয়ার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অফিস কোয়ার্টারে জেনারেটর বন্ধ করে আমাদের অন্ধকারে রাখা হয়। রমজানে সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেহরি করতে হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”শ্রমিকদের দাবি, শুধু আর্থিক দিকেই নয়, মানসিক ও শারীরিক নির্যাতনের দিক দিয়েও তারা চরম দুর্ভোগে রয়েছেন। এক নারী শ্রমিক অভিযোগ করেন, “বেতন-বোনাস চাইলে আমাদের ধমকানো হয়, কেউ কেউ মারধরেরও শিকার হচ্ছেন।” এতে প্রতিষ্ঠানটির ভেতরে উত্তেজনা ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি ফু-য়াং ফুডস লিমিটেড-এ যোগ দিয়েছি মাত্র তিন মাস হলো। তার মধ্যে আমারও দু’মাসের বেতন বাকি রয়েছে।”জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম সময়ের কণ্ঠস্বর কে জানান: কারখানা মালিক মিয়া মামুনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছন। তবে বিক্ষোভরত শ্রমিকরা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক
দুই যুগ পর টাঙ্গাইলে এসডিএসের ৩০ লাখ টাকা ফেরত পেলেন ৬১ গ্রাহক

প্রায় দুই যুগ পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) বাংলাদেশের ৬১ গ্রাহককে ৩০ লাখ টাকা Read more

আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  
পরাজয়েও অনড়, নির্বাচন করাই যেন নেশা: স্বতন্ত্র প্রার্থী শিক্ষক আলমগীর  

নির্বাচনে অংশগ্রহণ যেন তার রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনোই জামানত ফেরত পাননি। তবুও থেমে যাননি উল্লাপাড়া Read more

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে Read more

ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে Read more

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন