কাশ্মির হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে ভারত। যার রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা। এছাড়াও বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।তবে ভারতেও পাকিস্তানি তারকাদের বড় সংখ্যক ভক্তমহল রয়েছে। তাদের ইনস্টাগ্রামে অনুসারীদের একটা বড় অংশ রয়েছে ভারতীয়। কিন্তু এবার সেটিতে ভাটা পড়ছে; কারণ, পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত।ভারতীয় গণমাধ্যমের খবর, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ  এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা প্রকাশ করা হয়েছে।ভারতীয় কোনো নেটিজেন সেসব পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই মেসেজ ভেসে উঠছে- “এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।” পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়। সুপ্রিম রায়ে শাপমোচন ঘটলেও সেখানে আর সেভাবে দেখা যায়নি তাদের।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা(২২ অক্টোবর)

চ্যাম্পিয়নস লিগে আজ জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।ক্রিকেটরাওয়ালপিন্ডি টেস্ট-৩য় দিনপাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসরাসরি, বেলা ১১টা,টি স্পোর্টস ও এ স্পোর্টসনারী ওয়ানডে বিশ্বকাপঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডসরাসরি, দুপুর Read more

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু
রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখকের মৃত্যু

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। হান্নান পাংশা Read more

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি
আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সিইসি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।বুধবার (০৬ Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

অ্যাশেজের সিডনি টেস্টের শেষ দিন আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল।সিডনি টেস্ট-৫ম দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন