পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ক্লিনিকে চলছে অনিয়মিত চিকিৎসা কার্যক্রম। দাঁতের ডাক্তার হিসেবে পরিচিত হলেও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করেন হারুন-অর-রশীদ। রোগীদের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা ভিজিট ফি নিয়ে ভুয়া চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, হারুন দাঁতের চিকিৎসক হলেও ভাইয়ের ব্যবস্থাপত্রে চোখের চিকিৎসা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এতে প্রতারিত হচ্ছেন অনেক রোগী।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আদনান (৪) নামের এক শিশুকে চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তির শিকার হন তার পরিবার। শিশুটিকে চোখের সমস্যা নিয়ে নিয়ে গেলে ডাঃ আব্দুল হাকিমের নামে প্রেসক্রিপশন লিখে দেন তার ভাই হারুন।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহ-জাহান কাজী বলেন, ‘হারুন দাঁতের চিকিৎসাতেও ভুল করেছেন। সেরাজপুরের এক রোগীর ভালো দাঁত তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা এর সঠিক বিচার চাই।’ তিনি সরাসরি চিকিৎসা দেন না। ভাইয়ের নির্দেশনা মোবাইল ফোনে নিয়ে তা প্রেসক্রিপশনে লিখেন বলে জানা গেছে।অন্যদিকে মহিপুরের সোহেল হাওলাদার জানান, ‘আমরা জানি সে দাঁতের চিকিৎসা দেয়। কিন্তু ভাইয়ের প্রেসক্রিপশনে চোখের চিকিৎসা দেওয়াটা ভয়ংকর প্রতারণা।’এ বিষয়ে অভিযুক্ত হারুন অর রশিদ এর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন এবং সরাসরি সাক্ষাৎ করতে বলেন।কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘একজন চিকিৎসকের প্রেসক্রিপশনে অন্য কেউ চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া বলেন, ‘অন্যের প্রেসক্রিপশন ব্যবহার করে চিকিৎসা দেওয়া অপরাধ। এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ভুক্তভোগী রোগী ও সচেতন মহল অবিলম্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জরুরি তদন্তের আহ্বান জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (০৩ Read more

মেঘনায় মাদকসহ যুবক আটক
মেঘনায় মাদকসহ যুবক আটক

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার Read more

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ।বুধবার (২১ মে) সকালে পৌরসভার মুলবাড়ী তালুকদার Read more

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপি নেতাদের বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে Read more

গ্যাস সচল, সিইউএফএল অচল
গ্যাস সচল, সিইউএফএল অচল

রাষ্ট্রায়ত্ত সার উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ গ্যাসের কোনো সংকট না থাকা সত্ত্বেও হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে Read more

সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন