ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়া সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশবুধবার (২৩ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলো জানান। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি – ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।সূত্র: বিবিসিএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Read more

নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!
নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৌকা প্রতীকের এক ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে চলছে ভানুমতির খেল৷ বহিস্কারাদেশ প্রত্যাহারের চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে Read more

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন Read more

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও Read more

হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত
হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছে। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। Read more

নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন

গত নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৩৪টি। এসব দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত এবং ১৩১৭ আহত জন হয়েছেন। নিহতের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন