আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ সুস্বাদু। রসে টসটসে মিষ্টি আম খেতে সবারই ভালো লাগে। সুস্বাদু এই ফলটিতে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক সুগার, যা শরীরের জন্য উপকারি। আম খাওয়ার পাশাপাশি অনেকেই আম দিয়ে নিত্য নতুন পদও তৈরি করে থাকেন। গরমে আমের শরবতও বেশ জনপ্রিয়। অন্যান্য ফলের চেয়ে আম আমাদের দেশে অধিক সমাদৃত। অনেক পুষ্টিগুণে ভরা এই ফলটির রয়েছে বিভিন্ন উপকারী দিক। তবে তার সাথে আরও একটি বিষয় আম-প্রেমীরা ভাল করেই জেনে থাকবেন, সেটি হল পাকা আম খেয়ে ঘুম ঘুম অনুভব থাকা। আম খাওয়ার পর হালকা ঝিমুনি ভাব আসে। ঘুম পায়। আম খাওয়ার পর অনেকেরই এমন হয়। কিন্তু এর কারণ জানেন না বহু মানুষই। চলুন জেনে নেওয়া যাক পাকা আম খেলে ঘুম পায় কেন?পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান। আম খেয়ে ঘুম পাওয়ার অন্যতম কারণ এটি। কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ আম শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে। এই ইনসুলিন ট্রিপটোফ্যান মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্কে ট্রিপ্টোফ্যান থেকে বিভিন্ন নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়। এগুলোর মধ্যে অন্যতম সেরোটোনিন। মস্তিষ্ক শীতল ও ঠান্ডা রাখে সেরোটোনিন। মস্তিষ্ক ঠান্ডা হলে শরীরও নিস্তেজ হতে থাকে। ফলে ঘুম পায়। আম খাওয়ার পর ঘুম পাওয়ার কারণ এটাই।পাকা আমে রয়েছে ভিটামিন বি-৬, ভিটামিন বি-১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এসব ভিটামিন এবং মিনারেল ঘুম সহায়ক হিসেবে কাজ করে।ভিটামিন বি-৬ মেলাটোনিনের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। মেলাটোনিন এমন একটি প্রাকৃতিক হরমোন যা ‘Circadian Rhythm’ বজায় রাখে। আর এই ‘Circadian Rhythm’ হল একটি প্রাকৃতিক এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া যা ঘুম-জাগ্রত চক্রকে নিয়ন্ত্রণ করে এবং প্রায় ২৪ ঘণ্টা পরে পুনরাবৃত্তি করে। এরপর ভিটামিন বি-১২ ‘Circadian Rhythm’ কে সুসংগত রাখতে সহায়তা করে। এর ফলে আমাদের হতাশার ঝুঁকিও হ্রাস পায় এবং এমন একটি স্বাস্থ্য অবস্থা সৃষ্টি করে যা কি না ঘুমানোর জন্য আদর্শ।আবার আমে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ু উত্তেজনা হ্রাস করে এবং পেশী শিথিল করে। পটাশিয়ামও প্রাকৃতিক পেশী শিথিল-কারী হিসেবে পরিচিত।আমে আরও আছে কার্বোহাইড্রেট ও ফাইবার, যা শরীরে ইনসুলিন লেভেল বাড়ায়। বাড়তি ইনসুলিন আমাদের মস্তিষ্কে অধিক পরিমাণে ট্রিপ্টোফ্যান চালনা করে। ফলে মস্তিষ্কে ট্রিপ্টোফ্যান থেকে অনেক নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়, যার ভেতরে সেরোটোনিন অন্যতম। আর মস্তিষ্কে সেরোটোনিনের বেশ কিছু কাজের ভেতরে একটা হল মস্তিষ্ককে শীতল ও শান্ত করা। তাই শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। মূলত এসব কারণেই পাকা আম খেলে আমাদের ঘুম চলে আসে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন