জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী সংসদে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।’রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে তিনি এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভল্যুশনের। আমরা সব শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছি। জনগণের দল হিসেবে এনসিপি অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়।’ তিনি আরও বলেন, ‘পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই জাতীয় সংসদে এনসিপি জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলি রয়েছে, সেসব কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেভল্যুশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন
বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানালো স্পেন

বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানিয়েছে স্পেনের অভিজাত রেস্তোরাঁ আসাদোর আউপা। এই বার্গারের একটির দাম ১১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় Read more

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ Read more

কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিতদের আয়োজিত মশাল মিছিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি হত্যার অভিযোগে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন