কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে আটক করেছে ভৈরব র‍্যাব ক্যাম্প সিপিসি-২, র‍্যাব-১৪।আজ সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার সময় ভৈরবপুর নাটালের মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবির সেরনিয়াবাত।আটককৃতরা হলেন খলিল, আলী হোসেন জাকির ও দুলাল মিয়া, যারা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবত এ ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‍্যাব।র‍্যাব জানান, ‘আমরা জানতে পারি সিলেটের গোয়াইনঘাট থেকে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ ইন্ডিয়ান শুল্ক ফাঁকি দিয়ে ক্যাটভেরী ও কিটকাট চকলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। মাইক্রোবাসটি ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু ট্রোলপ্লাজা অতিক্রম করলে এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করে। আগে থেকে উৎপেতে থাকা মাইক্রোবাসটিকে আটকের পর চালকসহ তিনজনকে আটক করি এবং সকল মালামাল জব্দ করি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন হুশিয়ারি দিয়ে বলেছেন, 'মাজার, মসজিদ, মাদ্রাসা বা Read more

৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা
৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। তিন ঘণ্টায় Read more

‘নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে’
‘নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন