সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি লেগুনা গাড়িচালককেও আটক করা হয়।রবিবার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকরা হলেন, মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫), লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)-কেও আটক করা হয়েছে।জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আর্জেন্টিনা-চিলি উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আর্জেন্টিনা ও চিলির উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার ভূমিকম্পে দেশ দুটির উপকূলীয় অঞ্চল কেঁপে ওঠে Read more

নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ Read more

নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি
নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র জব্দ করার ঘটনায় এবার  সিএমপির চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি Read more

মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ
মেজাজ হারিয়ে দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটা ছিল শুধু শুধু ম্যাচ নয়—ছিল মর্যাদার লড়াই। আবাহনী বনাম মোহামেডান, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন