মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) ভোরে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট’ জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন।লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের ক্রমবর্ধমান সমর্থনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় নৌ মিশন। রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে মিশনটি বিশেষ নির্দেশনা জারি করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নিতে বলা হয়েছে। পাশাপাশি নৌ মিশনের সম্পদগুলো এখনো এলাকায় মোতায়েন রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।দীর্ঘ জল্পনা ও হুমকির পর অবশেষে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল হুথি বিদ্রোহীরা। ‘টাইমস অফ ইজরায়েল’-এর তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরায়েলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গোষ্ঠীটি। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে এটিই প্রথম সরাসরি আক্রমণ।শনিবার ভোরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করতে পেরেছে। হুমকি মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) সক্রিয়ভাবে কাজ করছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।এর আগে হুথি আন্দোলনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপর হামলা বৃদ্ধি করে, তবে তারা সরাসরি ইরানের সমর্থনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। হুথিদের এই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং ইইউ-র হাই-অ্যালার্ট জারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত
বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ সোমবার (৫ মে) রাজধানীর তেজগাঁওস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনোরে বাংলাদেশ বিমানবাহিনী Read more

বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

ঈদের আগে শেষ কার্যদিবসের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচক ঊর্ধ্বমুখী Read more

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Read more

মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট
মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার (২৫ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন