টানা ১২ দিনের সামরিক উত্তেজনার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল এবং ইরান। তবে অভিযোগ উঠেছে ইসরায়েল এবং ইরান উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে। এমন পাল্টাপাল্টি অভিযোগের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে দেশটির হামলা চালানো উচিত নয়।মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইসরায়েল। বোমাগুলো ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের এখনই বাড়িতে নিয়ে এসো!’যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হয় আজ সকালে। ইসরায়েল জানিয়েছে, তারা এই সমঝোতায় সম্মত হয়েছে। আর ইরান বলেছে, যদি ইসরায়েল হামলা বন্ধ রাখে, তারাও আক্রমণ চালাবে না।তবে যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে, তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে, তারা নতুন কোনো হামলা চালায়নি বলেও দাবি করেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (২৬ অক্টোবর) Read more

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা Read more

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির
ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ মঙ্গলবার সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন