নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে দুইটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি ও কার্তুজসহ তাদেরকে গ্রেফতার করে র‍্যাব ১১-এর একটি দল।গ্রেফতার ব্যক্তিরা হলেন- মুসলিমের পুত্র খোরশেদ (৪৬), লালমোহন লালের পুত্র রিপন (৩০) ও মো. শহীদের পুত্র জয় (২৬)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাসিন্দা। র‍্যাব ১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা অবৈধ অস্ত্রের মাধ্যমে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্কিত করে রাখতো তারা।আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় Read more

উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ Read more

“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা
“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা’ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন