বিষণ্নতার সঙ্গে নিজের লড়াইকে নিয়ে লেখা আত্মকথামূলক গ্রন্থ ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি।শুক্রবার (১৭ মাত্র ৩৫ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।কোরিয়া অর্গান অ্যান্ড টিস্যু ডোনেশান এজেন্সি শুক্রবার বেক সে-হির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, বেক তাঁর হৃদ্‌যন্ত্র, ফুসফুস, লিভার ও দুই কিডনি দান করেছেন—যা পাঁচজনের জীবন বাঁচিয়েছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও তারিখ প্রকাশ করা হয়নি।সংস্থাটির পরিচালক লি সাম ইয়ল এক বিবৃতিতে বলেছেন, ‘জীবনের শেষ মুহূর্তেও বেক যে ভালোবাসা ও আশার বার্তা ছড়িয়ে গেছেন, তা অন্যদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে।’বেকের ছোট বোন বেক দা-হি এক আবেগপূর্ণ বার্তায় বলেছেন, ‘আমার বোন সব সময় লেখার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাতে চেয়েছিল। সে কাউকে ঘৃণা করতে পারত না। আশা করি, এখন সে শান্তিতে থাকবে। আমি তোমায় ভীষণ ভালোবাসি।’১৯৯০ সালে গিয়ংগি প্রদেশের গোইয়াং শহরে জন্ম নেওয়া বেক ছিলেন তিন বোনের মধ্যে দ্বিতীয়। বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখালেখি নিয়ে পড়াশোনা শেষে তিনি একটি প্রকাশনা প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ করেন। এই সময়েই তাঁর ‘ডিসথাইমিয়া’ নামে এক ধরনের দীর্ঘস্থায়ী বিষণ্নতা ধরা পড়ে। প্রায় এক দশক ধরে তিনি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন—সেই অভিজ্ঞতাই পরিণত হয় তাঁর আত্মজৈবনিক বইয়ের মূল উপাদানে।২০১৮ সালে ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই ওয়ান্ট টু ইট টটবক্কি’ বা ‘আমি মরতে চাই, কিন্তু টটবক্কি খেতে চাই’ শিরোনামের বইটি নিজ উদ্যোগেই প্রকাশ করেছিলেন বেক। পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান মুনহাকদংনে এটি গ্রহণ করে। বইটি দ্রুত দক্ষিণ কোরিয়ায় আলোড়ন তোলে এবং ২০২২ সালে অ্যান্টন হার-এর ইংরেজি অনুবাদ প্রকাশের পর আন্তর্জাতিকভাবে বিপুল সাড়া ফেলে। এটি এখন পর্যন্ত ২৫ টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২০ লাখেরও বেশি কপি।‘টটবক্কি’ হলো একটি জনপ্রিয় কোরীয় খাবার, যা চালের কেক দিয়ে তৈরি হয় এবং এটি মশলাদার, ঝাল এবং মিষ্টি স্বাদের হয়। বইটির শিরোনামই প্রতিফলিত করে জীবনের দ্বৈত টানাপোড়েন। মৃত্যুচিন্তার গভীর অন্ধকারেও বেঁচে থাকার ক্ষুধা। ২০২৪ সালে দ্য স্ট্রেইটস টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেক বলেছিলেন, ‘আমি নিজের মৃত্যু পরিকল্পনা করছিলাম, কিন্তু হঠাৎ ক্ষুধা পেল, তাই টটবক্কি খেয়ে ফেললাম।’বেকের লেখার সরল অথচ সংবেদনশীল ভাষা দক্ষিণ কোরিয়ার তরুণদের কাছে নতুনভাবে মানসিক স্বাস্থ্যের বিষয়টি উন্মুক্ত করে দেয়। ২০২০ সালে কে-বুক ট্রেন্ডস-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি চেয়েছিলাম মানুষ যেন বোঝে—আমার মতো অনুভব করা লোকেরা একা নয়।’২০১৯ সালে প্রকাশিত হয় বইটির দ্বিতীয় খণ্ড ‘আই ওয়ান্ট টু ডাই বাট আই স্টিল ওয়ান্ট টু ইট টটবক্কি’।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি
বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে প্রস্তাব উঠছে। বৃহস্পতিবার (০৮ Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।রাজধানীর ধানমন্ডিতে Read more

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’
‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন