টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্যরা হাটে অবস্থান নিয়েছেন।শনিবার (১৯ এপ্রিল) সকালে হাটে অবস্থান নেন প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক মাসুদুর রহমান দারগ আলী নামে ব্যক্তি কাইতলা হাটের ইজারা পান। তবে তিনি ইজারা পাওয়ার পর টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন যে হাটে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা হাটে উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ‘হাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, সরকারি নিয়ম অনুযায়ী কাইতলা পশুর হাটের ইজারা সম্পন্ন করা হয়েছে। এ বছর এই পশুর হাটে ভ্যাট ট্যাক্সসহ ৫ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সরকার। নতুন ইজারাদার বছরের প্রথম হাটে শান্তিপূর্ণ পরিবেশে খাজনা আদায় করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।উল্লেখ্য, আগের ইজারার মেয়াদ শেষ হলে নতুন করে ইজারা দিতে বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। এর পর মাসুদুর রহমান দারগ আলী ইজারা পান। গত ১৪ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে হাটের ইজারাপত্র বুঝিয়ে দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
আশুলিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় Read more

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে
শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে

ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে শহিদুল আলম সহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় Read more

হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড
হবিগঞ্জ সদর হাসপাতালে র‌্যাবের অভিযান, ৯ জনকে কারাদন্ড

হবিগঞ্জ সদর হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) অভিযানে নয় দালালকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ-এর Read more

চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা Read more

এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর মো. জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন