গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (২২) ও জুঁই খাতুন (১৮) নামের নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল-জুঁই দম্পতির বিয়ে হয়।’ পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘সোমবার (০২ জুন) রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’ রাসেল গলায় গামছা ও জুঁই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল
একযোগে পাবিপ্রবির ৭ প্রশাসনিক পদে রদবদল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) একযোগে সাতটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় Read more

জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার
জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার

জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার Read more

ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের
ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের

সারাদেশে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।শুক্রবার (০৬ জুন) দেশের Read more

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন
বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন