শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট  মৌমাছির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে পতঙ্গটির বিশেষ দিবস। প্রতিবছর এই দিনে পালন করা হয় বিশ্ব মৌমাছি দিবস। এই দিবস পালন করার উদ্দেশ্য হলো, পৃথিবীতে মৌমাছিসহ অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখছে, সেসব প্রাণীকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করা।  ২০১৮ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২০ মে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়ে আসছে। ১৭৩৪ সালের আজকের দিনে জন্মেছিলেন অ্যান্টন জনসা। স্লোভেনীয় মৌমাছি পালক অ্যান্টন জনসাকে আধুনিক মৌমাছি পালনের জনক বলা হয়। তাই তার জন্মদিনেই পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস।তবে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের মৌমাছি-পালকদের আবেদনের ভিত্তিতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার কর্তৃক ১৫ আগস্ট বিশ্ব মৌমাছি দিবসটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর আগস্ট মাসের তৃতীয় শনিবার জাতীয় মৌমাছি দিবস পালন করে থাকে।মৌমাছি: মধু, মোম ও ফুলের পরাগায়নের জন্য প্রসিদ্ধ পিঁপড়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত মধু সংগ্রহকারী পতঙ্গবিশেষকে মৌমাছি বলা হয়।অ্যান্টার্কটিকা ব্যতীত পৃথিবীর সকল মহাদেশে যেখানেই পতঙ্গ-পরাগায়িত সপুষ্পক উদ্ভিদ আছে সেখানেই মৌমাছি আছে। বাংলাদেশে সচরাচর যে মৌমাছি দেখা যায় তার বৈজ্ঞানিক নাম এপিস ইন্ডিকা।ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহের গুরুদায়িত্ব নিয়ে সব সময় ছুটে বেড়ায় মৌমাছি। কর্মব্যস্ততা, নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমের যথার্থ উদাহরণ ছোট্ট এই পতঙ্গ। কেবল তা-ই নয়, মৌচাক নির্মাণে মৌমাছির যে শৈল্পিক মনন, বিজ্ঞানমনস্কতা ও দক্ষতার পরিচয় পাওয়া যায়, তাতে পতঙ্গটিকে উঁচু স্তরের শিল্পী বললেও কম বলা হয়।ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমের ফুলের অসংখ্য পরাগরেণু বয়ে বেড়ায়। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়লে পরাগায়ণ ঘটে, যার ফলশ্রুতিতে উৎপন্ন হয় ফল। এভাবে মৌমাছিরা পরাগায়ণের মাধ্যম হিসাবে কাজ করে ফল ও ফসলের উৎপাদন বাড়ায়।এ দেশের আবহাওয়া প্রকৃতি অনুযায়ী ক্ষুদে আকৃতির এই মৌমাছি প্রজাতি গাছের কোটরে, দেয়ালের ফাঁটলে, বাক্স পেটরা ইত্যাদি আবদ্ধ স্থানে বাসা তৈরি করে। এদের উৎপাদিত মধুর মান খুবই উৎকৃষ্ট।প্রত্যেকটি মৌচাকে মৌমাছিরা বসতিবদ্ধ হয়ে একটি বড় পরিবার বা সমাজ গড়ে বাস করে ৷ আকার ও কাজের ভিত্তিতে মৌমাছিরা তিন সম্প্রদায়ে বিভক্ত:১. রানি মৌমাছি যা একমাত্র উর্বর মৌমাছি২. ড্রোন বা পুরুষ মৌমাছি৩. কর্মী মৌমাছি বা বন্ধ্যা মৌমাছিবিশ্বে প্রায় ২০,০০০ প্রজাতির মৌমাছি রয়েছে। মৌমাছিরা উপনিবেশে থাকে। প্রতিটি কলোনির রানী, কর্মী এবং ড্রোন রয়েছে। ড্রোনটিতে সমস্ত পুরুষ মৌমাছি থাকে, শ্রমিক মৌমাছি ড্রোনটিকে পরিষ্কার করে। কর্মীরা পরাগ এবং অমৃত সংগ্রহ করে এবং বাচ্চাদের যত্ন নেয়। ড্রোন মৌমাছি কেবল রানী মৌমাছির সঙ্গে সঙ্গম করে। রানী মৌমাছি কেবল ডিম দেওয়ার কাজ করে। মৌমাছিরা গণতন্ত্র অনুসরণ করে। নতুন বাড়ি বাছাই করতে তাদের আলোচনা হয়। মৌচাক: মৌচাক হলো মৌমাছির আবাসস্থল। এটি তৈরি হয় মোম জাতীয় পদার্থ দিয়ে। মৌচাকে ক্ষদ্র ক্ষুদ্র ষড়ভূজ প্রকোষ্ঠ থাকে। মৌমাছি এসব প্রকোষ্ঠে মধু সঞ্চয় করে। এছাড়া ফাঁকা প্রকোষ্ঠে মৌমাছি ডিম পাড়ে, লার্ভা ও পিউপা সংরক্ষণ করে। মৌমাছি নিজেই দেহাভ্যন্তরে মোম তৈরি করে। এই মোম প্রকৃতপক্ষে ফ্যাটি এসিডের ইস্টার।মধু: মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে। এবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন সুপেয় একটি ভেষজ তরল। বাংলাদেশের সুন্দরবনের মধু স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধিগুণাবলীর জন্য প্রসিদ্ধ।সাধারণভাবে বলা যায়, মধু হলো লাখ লাখ মৌমাছির অক্লান্ত শ্রম আর সেবাব্রতী জীবনের দান। মৌমাছিরা ফুলে ফুলে বিচরণ করে ফুলের রেণু ও মিষ্টি রস সংগ্রহ করে পাকস্থলীতে রাখে। তারপর সেখানে মৌমাছির মুখ নিঃসৃত লালা মিশ্রিত হয়ে রাসায়নিক জটিল বিক্রিয়ায় মধু তৈরি হয়। এরপর মুখ হতে মৌচাকের প্রকোষ্ঠে জমা করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম
গণতন্ত্র ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ আমরা: নাহিদ ইসলাম

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা ও পথসভার আজ ১০ম দিন। বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির Read more

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত Read more

এবার ‘শাপলা’ প্রতীক চাইলো আরেক রাজনৈতিক দল
এবার ‘শাপলা’ প্রতীক চাইলো আরেক রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচিত বস্তু ‘শাপলা’ প্রতীক। দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন Read more

কুমিল্লায় লিচু এখন রীতিমতো বিলাসিতা
কুমিল্লায় লিচু এখন রীতিমতো বিলাসিতা

তীব্র গরমে স্বস্তি এনে দেওয়া রসালো ফল লিচু এখন কুমিল্লার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি বছরের তুলনায় এবার লিচুর Read more

হাতিরঝিল লেক থেকে বুয়েট প্রকৌশলীর মরদেহ উদ্ধার
হাতিরঝিল লেক থেকে বুয়েট প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন