অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই গত এক মাসে ১ হাজার ৩৫৬ টন মরিচ আমদানি হয়েছে। তবে বাজারে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও তদারকির অভাবে দাম কমছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।যশোরের শার্শার বেনাপোলসহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়ছে দাম। আমদানি করা ৮০ টাকার মরিচ খুচরা বাজারে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।শনিবার (২৩ আগস্ট) ১১ ট্রাকে ১৬৫ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এ নিয়ে গত এক মাসে এ বন্দর দিয়ে এক হাজার ৫২১ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে।অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বেড়েছে। দেশের চাহিদা পূরণের লক্ষ্যে শুধুমাত্র বেনাপোল বন্দর দিয়েই প্রতিদিন ১৫০-২০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হচ্ছে। তবে বাজারে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও তদারকির অভাবে দাম কমছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।বাজারের খুচরা পর্যায়ে দেখা গেছে, গত মাসে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকায় পৌঁছেছে। অথচ আমদানিকারকের নথিপত্র অনুযায়ী ভারত থেকে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানির পর সব খরচ মিলিয়ে বেনাপোল বন্দরে দাম দাঁড়াচ্ছে সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ টাকা।বেনাপোলের কাঁচা মরিচ আমদানিকারক হাফিজুর রহমান জানান, কাঁচা মরিচের বড় একটা অংশ ভারতের মহারাষ্ট্র থেকে আনতে হচ্ছে। খরচ বাদে তারা কম লাভেই বিক্রি করছেন। কিন্তু হাতবদল হয়ে খুচরা বাজারে দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে।বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে সরকারকে ৩৬ টাকা শুল্ক দিতে হয়। যদি শুল্ক কমানো হয়, তাহলে আমদানি ব্যয়ও কমে আসবে। বাজারে দাম কমবে। ক্রেতারা কম মূল্যে ক্রয় করতে পারবে।বেনাপোল বাজারের কাঁচা মরিচ বিক্রেতা আনন্দ বাণিজ্য ভান্ডারের মালিক আনন্দ বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। আমদানি করা মরিচগুলো সাধারণত দেশের বিভাগীয় শহরে ও জেলা শহরে চলে যায়। এ জন্য আমাদের স্থানীয় বাজারে দাম ঊর্ধ্বমুখী। তবে আমদানি আরও বাড়লে দাম কমবে।সাধারণ ক্রেতা আমিনুর রহমান বলেন, কাঁচা মরিচের দাম অনেক। বাজারে সঠিকভাবে তদারকি না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, চাহিদা বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। বন্দরে ট্রাক প্রবেশের পর নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়, যাতে করে আমদানিকারকরা দ্রুত ছাড় করে নিতে পারেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে তথ্য না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পরিমাণ উল্লেখ না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা Read more

‘সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’
‘সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Read more

এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন Read more

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করলেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখার মতো, যাদের শেকড় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের Read more

যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!
যোগ্যতা ছাড়াই এক যুগ ধরে বেরোবিতে শিক্ষকতা করছেন ইমদাদুল!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও জীব ও ভূবিদ্যা অনুষদের ডিন ড. ইমদাদুল হকের আবেদনের যোগ্যতা Read more

অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন