বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে হাজির হন। শুধু তাই নয়, বিয়ের আগে নিকের প্রায় ডজন খানেক প্রেমিকা (যে তালিকায় আছেন মাইলি সাইরাস, সেলেনা গোমেজ, কেন্ডেল জেনার, অলিভিয়া কাপলো, কেট হাডসন, লিলি কলিনস, জর্জিয়া ফ্লাওয়ারের মতো বিশ্ববিখ্যাত তারকারা) থাকলেও প্রিয়াঙ্কাকে বিয়ের পর নিক আদর্শ স্বামীর মতো সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীকে সর্বদা সমর্থন করা এবং স্ত্রীকে নিয়ে গর্বিত হওয়ার বিষয়গুলো বরাবরই দেখা যায় নিক জোনাসের মধ্যে। এই জুটির কন্যা মালতি মেরী জোনাসের মুখের আধ আধ কথাও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাবা ও চাচাদের ব্যান্ডদল ‘জোনাস ব্রাদার্স’কে মালতি ডাকে ‘ডোনাট ব্রাদার্স’ নামে! তার এই ডাক এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বর্তমানে নিক-প্রিয়াঙ্কা যেখানেই যান সেখানেই এই প্রসঙ্গটি উঠে আসে। সম্প্রতি নিক ও তার দুই ভাই অর্থাৎ ব্যান্ডদল ‘জোনাস ব্রাদার্স’ একটি পডকাস্টে অংশ নিয়েছেন। সেখানে র‌্যাপিড ফায়ার পর্বে নিককে কিছু প্রশ্ন করা হয়। তারমধ্যে একটি প্রশ্ন, ‘এমন একজন ব্যক্তির নাম বলুন যার সঙ্গে মৃত্যুর আগের খাবারটি একসঙ্গে খেতে চান?’ নিক উত্তর দেন, ‘অবশ্যই আমার স্ত্রী’। এরপর তিনি বাড়িয়ে বলেন, ‘আমি পরজন্মে বিশ্বাস করি। যদি সেটি হয় সেদিনও আমার সঙ্গী হিসেবে আমার স্ত্রীকেই (প্রিয়াঙ্কা চোপড়া) চাই।’ এরপর নিককে জিজ্ঞেস করা হয়, ‘নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোন গানটি বাজলে ভালো লাগবে?’ নিক এক মুহূর্তও না ভেবে উত্তর দেন, ‘ডিজনি প্লাসের ‘হাউ টু বিলিভ’ গানটি। কারণ এটি আমার কন্যা মাঝেমধ্যেই গেয়ে ওঠে। এটা আমার জীবনের সেরা ঘটনা।’ সবশেষে তাকে জিজ্ঞেস করা হয়, ‘জীবনের সবচেয়ে বড় ভয় কী?’ নিক জানান, ‘আমি সব সময় ভাবি কখনোই যেন বন্ধুবান্ধব ও আমার পরিবারকে হতাশ না করি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই Read more

বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল
বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির Read more

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন