দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে।আজ বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।লেফটেন্যান্ট জেনারেল আরও বলেন, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রনয়ণ করেছে সেটার উপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তারমধ্য নির্বাচনের সময় আমাদের কী করণীয় সেটাকে ফোকাসে রেখেই প্রশিক্ষণ করছি।তিনি বলেন, প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত তা হলো শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি ‘উই ট্রেইন এজ উই ফাইট’।গত ১৫ মাস সেনাবাহিনী বাইরে আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে। এতে করে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি যে পরিস্থিতির মধ্য দিয়ে গত ১৫ মাস যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে সেনাবাহিনী; এটা সহজ পরিস্থিতি ছিল না। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেনি। এজন্য আমরাও চায় একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি।গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহয়তায় নিয়জিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করছে। এই ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি Read more

কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন
কাতার ইউনিভার্সিটিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ‘থ্রি জিরো’ তত্ত্ব উপস্থাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক বক্তৃতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ Read more

দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন
দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী হত্যায় জড়িত সন্দেহে সাতটি পরিবারের দশটি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুই সপ্তাহ ধরে খোলা Read more

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত
মতিউরকাণ্ডে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় তাকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক Read more

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন