একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আবারও নেওয়া হয়েছে থানা হেফাজতে।রবিবার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা তাকে ছেড়ে দিলেও বায়েজিদ থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।বর্তমান তিনি বায়েজিদ থানা হেফাজতে রয়েছেন। এর আগে শনিবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়ার একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারের পর তামান্নার আইনজীবী আসামি জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই-বাছাই শেষে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাঁকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেন।এর আগে গত ১৫ মার্চ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়। পরদিন তাঁর স্ত্রী তামান্না প্রতিক্রিয়া হিসেবে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তামান্নার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সে সময় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের একটি আটকাদেশ রয়েছে।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে Read more

ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না

ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশে এই টিকা কেন ব্যবহার করা হয় না? ডেঙ্গুজ্বর মোকাবিলার উপায় নিয়ে এমন Read more

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ
বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি, তদন্তে নেমেছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে Read more

শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন