পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে ‘পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ বিশ্ববিদ্যালয়ের শাখা।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পরিবেশ ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে পোস্টার উপস্থাপন করেন। বিভিন্ন নামে দলগতভাবে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।এ সময় গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমনের সভাপতিত্বে এবং মো. নাসিম আলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ড. আব্দুল আল মুহিত ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন। বিচারক হিসেবে ছিলেন, ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওসিন তিতলী, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, জুলাই ৩৬ হল ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল তামান্না এবং ইবি শাখা সমন্বয়ক ও গ্রীন ভয়েস-এর সাবেক সভাপতি এস এম সুইট।পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘শিল্পায়ন বনাম পরিবেশ: টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ; বায়ুদূষণ নিয়ন্ত্রণ: নিষ্কাশনে আলো সচেতনতা; প্লাস্টিক দূষণ: একবার ব্যবহারে শত বছরের ক্ষতি; মরুকরণ: মৎস্য ও ভূমি বিজ্ঞানের বৈজ্ঞানিক ভূমিকা; কার্বন বাণিজ্য ব্যবস্থা: পরিবেশ রক্ষায় বাজার নীতি; অভ্যন্তরীণ নদী অববাহিকা ধ্বংস: বাংলাদেশের শ্রেষ্ঠাপট; জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা সংকট এবং পারমাণবিক শক্তি: পরিষ্কার জ্বালানি নাকি নতুন হুমকি’ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপনা করেন।সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মিলন রানা মুরাদ বলেন, ‘পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ-সংকট ও তার সমাধান বিষয়ে যে সৃজনশীল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, তা আমাদের আগামী প্রজন্মের জন্য আশার আলো। গ্রীন ভয়েস ইবি শাখা সবসময়ই পরিবেশ সংরক্ষণ ও মানবিক উন্নয়নের যেকোনো প্রয়াসে পাশে থাকবে।’শাখা গ্রীন ভয়েস-এর সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ ইমন বলেন, ‘পরিবেশ সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ের উপরে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন প্রতিযোগিতাটি মূলত পরিবেশ সচেতন তরুণ সমাজ গড়তে টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব দেশ বিনির্মাণে তরুণদের আগ্রহ জাগিয়ে তোলা। একই সাথে পরিবেশ নিয়ে আগামীর প্রজন্মকে সবুজ বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি
চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও Read more

‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’
‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান। সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও Read more

আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের Read more

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে Read more

দেওয়ানগঞ্জে শসার বাম্পার ফলন, কিন্তু হাসি নেই কৃষকের মুখে
দেওয়ানগঞ্জে শসার বাম্পার ফলন, কিন্তু হাসি নেই কৃষকের মুখে

কৃষিনির্ভর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বিগত কয়েক বছর ধরে শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। যেমন ফলন হয়েছে, আবার তেমনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন