রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে)  উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি ফার্মেসির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা রাজবাড়ী জেলার সদর উপজেলার সৈয়দ পাদুরিয়া গ্রামের নওশেদ আলী মোল্লার ছেলে। তিনি বর্তমানে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।গোয়েন্দা পুলিশের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৮১ নম্বর বাসার একটি ওষুধের দোকানের সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মোস্তফা ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মাদ হাবিব হাসানের ঘনিষ্ঠজন ছিলেন বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার হওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন
যেকোন সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনার মধ্যে যেকোন সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক Read more

পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read more

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটির আদালত Read more

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি  উদ্ধার, আটক ৩

গুড়ার শেরপুরে মূল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। Read more

মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা
মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের আলীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন