পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে পোড়াদহ চিথলিয়া এলাকার পরকীয়া প্রেমিক সেরেবুল ইসলাম (২৮), মা মিতা খাতুন (২৫), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে ৮ মাস পূর্বে জেলার খলিষাকুন্ডি এলাকায় রাজু নামের এক ছেলের সঙ্গে মিতা খাতুনের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের আট মাস পরে মিতা খাতুনের পেটে জান্নাতি (২২ দিন) বয়সী এক কন্যা সন্তানের জন্ম হয়। ছোট বাচ্চাটি নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া-বিবাদ লেগে থাকে। এর পরিপ্রেক্ষিতে মিতা ছোট শিশু বাচ্চা নিয়ে মায়ের বাড়ি চিথলিয়া চলে আসে। বাচ্চাটি নিয়ে মিতা বাড়িতে আসলে তখন বাচ্চাটির পিতা কে এ নিয়ে মিতার পরকীয়া প্রেমিক, মিতার চাচাতো ভাই শেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয়। পরবর্তীতে মিতা ও শেরেবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। এ ঘটনায় শেরেবুলের পিতা ও তার ভাবি শিশু মেয়েটিকে হত্যার সহায়তা করে। পরবর্তীতে গত ২৫ তারিখ মেয়েটিকে হত্যা করে সেরেবুল ও মিতা তাকে পার্শ্ববর্তী বরিশাল খালে ফেলে দেয়। তারা অপপ্রচার করতে থাকে যে, খলিষাকুন্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে। অতঃপর ২৫ মে তারিখ রাতে শিশুটির মা মিতা খাতুন মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গত কয়েকদিন ধরে মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত ও বাচ্চার মাকে একাধিকবার জিজ্ঞাসাবাদে সর্বশেষ ২৯ মে সকালে তার মা ঘটনার বিষয়ে স্বীকার করে। পরবর্তীতে ২৯ মে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ ও মামলা তদন্তকারী অফিসার সাইফুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চারজন আসামিকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটির মা মিতা খাতুনের স্বীকারোক্তিতে আসামিদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা জিকে খাল থেকে লাশ উদ্ধার করি। আসামিদের আগামীকাল কোর্টে ১৬৪ করানোর জন্য নেওয়া হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা Read more

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে
বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা ও আর্দ্র হয়ে থাকে। বৃষ্টির দিনে এসি ব্যবহার Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন