ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গুরুত্বপূর্ণ আসন ‘নোয়াখালী-০১ চাটখিল সোনাইমুড়ি’ আসনটিতে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘মানুষ পরিবর্তন চায় কিন্তু বিকল্প কেউ নেই বিধায় সেই পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। তাই গতানুগতিক বড় দলগুলোর বিকল্প হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি।’তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশ শুরু হয়ে গেছে। এনালগ রাজনীতির মিছিল, মিটিং, গুন্ডা-পাণ্ডা, হুন্ডা, শোডাউন এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যারা ক্লিন ইমেজের স্বতন্ত্র প্রার্থী, আমি মনে করি তাদের এখনই উপযুক্ত সময়। এই সময়কে কাজে লাগাতে হলে তৃণমূলে মানুষের কাছে যেতে হবে। আর মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সংবাদমাধ্যম।’তিনি আরো বলেন, ‘চাটখিল সোনাইমুড়ির মানুষ অত্যন্ত শিক্ষিত। আমি আশাবাদী এখানকার মানুষ বিকল্প নতুন প্রার্থী খুঁজছেন। এখানকার মানুষ নতুন প্রজন্মের প্রার্থী চাচ্ছেন। আমি যদি সেটি হতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। এখন সবকিছুই নির্ভর করবে নতুন প্রজন্ম আমাকে কিভাবে গ্রহণ করবে। আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমি যে ভূমিকা রেখেছি তার প্রতিচ্ছবি নিশ্চয়ই তারা মনে রাখবে। তখনকার ৬ জন সমন্বয়ক গ্রেপ্তার ইস্যুতে আমি প্রথম কথা বলেছি, গুলিবর্ষণের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। ২০২৪ সালের একতরফা ভোটকে লাথি মেরে প্রত্যাখ্যান করে আমিই একমাত্র ব্যক্তি যে ফ্যাসিস্ট সরকারের সহযোগী দল কেন্দ্রীয় বিকল্পধারা দলের সাংগঠনিক সম্পাদক থেকে লিখিতভাবে পদত্যাগ করে সেই ভোটকে বয়কট করে প্রতিবাদ জানিয়েছি।’নির্বাচিত হতে পারলে কোন ধরনের কাজ অগ্রাধিকার দেবেন এমন প্রশ্নে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোরদের স্কুল-কলেজ মুখী করে তোলার সর্বাত্মক চেষ্টা করব। কারণ স্কুল-কলেজ মুখী করে তুলতে পারলেই কিশোর গ্যাং নির্মূল হবে, মাদকের ভয়াবহতা থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব হবে। যারা পড়ালেখা করে কর্ম পায় না, আমি তাদের কর্মের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করব।’ব্যারিস্টার ওমর ফারুক সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় আগাম ঈদুল ফিতর উদযাপিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুঠিয়ায় আগাম ঈদুল ফিতর উদযাপিত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পুঠিয়া Read more

ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
ঈদের আগের দুই শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।১১ ও ১২ জুন নিবার্হী আদেশে Read more

বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
বায়ুদূষণে ৪র্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৫

সারদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৬২৫ জন রোগী Read more

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যম Read more

গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে
গুলিতে নিহত মামুন এসেছিলেন হত্যা মামলার হাজিরা দিতে

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলিতে নিহত তারিক সাইফ মামুন (৫০) চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন