পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনাতেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়।আল্লাহর নির্দেশ নিয়ে এ রাতেই প্রিয় নবী (সা.) প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন।ইসলামের ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিস্টাব্দে এক রাতে হজরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। কোরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’।এরপর তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ফেরেশতা হজরত জিবরাইল (আ.)। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মা’মুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এবং মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।এই পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজ নিজ ঘরে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌনতার অভিযোগ সুস্মিতার
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌনতার অভিযোগ সুস্মিতার

টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক Read more

যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
যশোরে ট্রাক-বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত Read more

ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন