পবিত্র মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।মঙ্গলবার (২৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এর মধ্যে ছিল রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, নববী চিকিৎসা বিষয়ক প্রদর্শনীসহ হিজরতের পথের মডেল জাদুঘরের স্থান পায়।মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা এখানে প্রযুক্তির মাধ্যমে মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন।জাদুঘরের অন্যতম আকর্ষণ হিসেবে স্থান পায় ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একটি বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ, যা বিশ্বের প্রধান ভাষাগুলোতে রয়েছে।সৌদ রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহায়তার জন্য। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এ জাদুঘরটি এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন Read more

গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস

যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক জানায়, একটি Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩৫ Read more

গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর
গকসু নির্বাচনে নিরাপত্তা জোরদার,  ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন