শালিসে ধার্যকরা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার  জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লক্ষ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। তবে তা না দেওয়ায় রোববার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড়ের পক্ষের আনিছ মেম্বার ও সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বৃষ্টির মত ইটপাটকেল ছুড়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বেশ কয়েকটি বাড়িঘর- দোকানপাটে ভাঙচুর চালানো হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী Read more

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ও গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু
ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত এখানকার জীবনযাপন। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গুলি এড়িয়ে বেঁচে Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়
কটিয়াদীতে চীনা মুরগির বাণিজ্যিক খামার, বছরে ১২ লাখ টাকা আয়

বাণিজ্যিকভাবে চীনা মুরগি (তিতির) পালন করে সাফল্য অর্জন করেছেন খামারি মাসুদুল আলম। এতে ঘুরেছে তার ভাগ্যের চাকা। বাণিজ্যিকভাবে এ পাখি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন