পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।শুক্রবার (০৬ জুন) রাতে সেনাবাহিনীর সদর দফতর থেকে প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনন্দময় এই দিনে পাহাড় ছোঁয়া চট্টগ্রামের দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যে প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন, তাঁদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামাজিক জীবন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ – মহান রাব্বুল আলামিন এর নিকট এই প্রার্থনা করি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের Read more

পটুয়াখালী-৩ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন, গণঅধিকার পরিষদ থেকে ২ জন
পটুয়াখালী-৩ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন, গণঅধিকার পরিষদ থেকে ২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গণঅধিকার Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট অসহনীয় জনদূর্ভোগের সমাধান চাইলেও তা কিন্তু খুব সহজ বিষয় নয়। গোটা রাজধানীর এই Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৭

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন