পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া এবং পার্শ্ববর্তী নাটোরের লালপুরে পদ্মা নদীর সন্ত্রাসী বাহিনী আলোচিত আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তিনটি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, একটি মাথার খুলি, ১২ লক্ষাধিক নগদ টাকা সহ সন্ত্রাসী কার্যক্রমের নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজি ও অবৈধ বালু মহলের টাকার ভাগবাটোয়ারার তালিকা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদীর সাড়া ঘাট, লালপুরের দিয়ার বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়ার দক্ষিণ ভবানীপুরের মৃত আজিজুল হকের ছেলে ও আওয়ামী লীগ নেতা কাকনের ভায়রা ভাই মেহেফুজ সোহাগ (৪০), ঈশ্বরদীর আরমবাড়িয়ার মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি (৩০), লালপুরের কাইগি মারির চর এলাকার ভাষানের স্ত্রী রোকেয়া খাতুন (৫৫)। আটকৃতরা আওয়ামী লীগ নেতা কাকনের লোক বলে জানা গেছে।বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকার বালু মহলের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী, যারা সারা দেশে ভাইরাল হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন থেমে ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শনিবার সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোর্ড ও নৌকার মাধ্যমে এসে এলোপাথারি গুলি চালায়। এসময় ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন গুলিবিদ্ধ হন। এমন বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে সেনাবাহিনী আজকে বড় ধরনের অভিযান চালায়।অভিযানে বিদেশি তিনটি আগ্নেয়াস্ত্র, দেশী রাম দা, চাইনিজ কুড়াল, নির্যাতনের স্টিমরোলার, গোলাবারুদ, পেন্সিডিল, ইয়াবা, গাজার গাছ, মোবাইল, সিমকার্ড, মাথার খুলি, ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও নাটোরে ডিসি, সার্কেল এসপি, নৌ পুলিশ, থানার ওসি, টহল পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মাশোয়ারার টাকা কে কত পার্সেন্ট, প্রতিদিন, সপ্তাহে ও মাসে পান সেসবের দুটি ভলিউম বইও উদ্ধার করা হয়।আটককৃতদের দেয়া তথ্য এবং উদ্ধার হওয়া তালিকায় দেখা গেছে, লক্ষীকুন্ডা নৌ পুলিশকে মাসে ৪ লাখ টাকা, নাটোরের ডিসিকে মাসে এক লাখ টাকা, সার্কেল এসপিকে ৫০ হাজার টাকা ও বাগাতিপাড়া থানার ওসিকে ২৫ হাজার টাকা, নাটোরের এখন টেলিভিশনের সাংবাদিককে ২৫ হাজার টাকা, এশিয়ান টেলিভিশনের পায়েল হোসেন রিন্টুকে সপ্তাহে ৫ হাজার করে দেওয়া হয়।অভিযানের সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈশ্বরদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি-অপতৎপরতা নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটক মেহেফুজ সোহাগ ও বাপ্পি বলেন, ‘আমরা এখানে নৌকা চালাই ও ক্যাশিয়ারের কাজ করি। কাকন বাহিনী এই অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখানে রাতে মাদক সেবন ও বিক্রি, অস্ত্র কারবারি ও নারীদের নিয়ে এসে আনন্দ ফূর্তি করা হয়। কাকন বাহিনীর লোকজনের বাড়ি থেকে বিদেশি অস্ত্র, দেশী অস্ত্র, মাদকদ্রব্য, নগদ টাকা সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি পেয়েছে। এগুলো দিয়ে কাকন বাহিনী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।’রাজশাহীর বাঘার বালু মহলের বৈধ ইজারাদার মিজানুর রহমান সরকার বলেন, ‘আমরা সরকারের থেকে ইজারা নিয়ে বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। কয়েক বছর ধরেই কাকন বাহিনী সন্ত্রাসী কার্যক্রম ও প্রতিটি নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। টাকা দিতে না চাইলে নৌকা যেতে দেয় না। আজকে সেনাবাহিনীর অভিযান ঐতিহাসিক অভিযান বলে মনে করছি। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।’নাটোরের লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিমুনজ্জান বলেন, ‘লক্ষীকুন্ডা নৌ পুলিশ এজাহার দিলে মামলার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে নাটোরের কারাগারে পাঠানো হবে।’রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খন্দকার আজিম হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নেওয়া হবে’ বলে ফোন কেটে দেন।নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘আপনার থেকেই প্রথম শুনলাম। আমার সার্কেল অফিসার ও দুই ওসির ব্যাপারে যেটি বললেন ডকুমেন্টসগুলো দেন, এখনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়সাহেব বাজার–বাহাদুর শাহ পার্ক রুটে বাস-লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা
রায়সাহেব বাজার–বাহাদুর শাহ পার্ক রুটে বাস-লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনা চলাচলে চলমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রিকশাভাড়া Read more

বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা

আর কয়েক মাস পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে কারা Read more

দিরাইয়ে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
দিরাইয়ে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থ (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। Read more

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রবিবার (২৫ মে) বিকালে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর Read more

শেখ হাসিনার সময়েও এমন বর্বরোচিত হামলার শিকার হইনি: নুর
শেখ হাসিনার সময়েও এমন বর্বরোচিত হামলার শিকার হইনি: নুর

ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা Read more

ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!
ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

গঠনতন্ত্র সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন