মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত মাওয়া এলাকায় পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, আর আরাফাত নিখোঁজ হয়ে যায়।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর আজ সকাল ৮টার দিকে একই এলাকার কাছাকাছি স্থান থেকে তার মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল
৪০ দিন নিয়মিত নামাজ, শিশু-কিশোরদের জন্য পুরস্কার বাইসাইকেল

কিশোরগঞ্জের মিঠামইনে একটানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৬ জন শিশু-কিশোর। সাইকেল উপহার Read more

জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

 পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে Read more

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি
নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার জটিলতায় পদবঞ্চিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৯ জন শিক্ষক প্রভাষক পদ থেকে Read more

ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ধামইরহাটে সড়ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় রাস্তা থেকে শাহাদাত হোসেন (২৮) নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৩ জুন) রাত সাড়ে Read more

নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ
নেত্রকোনার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করল বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্তসহ বেশ কটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ সর্বমোট ৪০ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করিয়েছে ভারতীয় Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন