নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান।  আল জাজিরাস্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

গভীর উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা
গভীর উৎকণ্ঠায় ভারত ছাড়ছেন নেপালের নাগরিকরা

ভারতে কাজের খোঁজে আসা বহু নেপালি এখন দ্রুত সীমান্ত দিয়ে স্বদেশে ফিরে যাচ্ছেন। দেশটি এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে Read more

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

এক ক্যাচ মিসের মাশুল গতকাল দিয়েছে বাংলাদেশ। ‘জীবন’ পাওয়া অভিষেক শর্মার ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের কারণেই তো ভারতের কাছে ৪১ Read more

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?
এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকারি Read more

সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন