চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ওনড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে শরীরচর্চার সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে। তিনি জানান, “উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঘণ্টাখানেক চেষ্টার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।”রাতুলের অকাল প্রয়াণে সংগীতাঙ্গন ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। প্রসঙ্গত, চিত্রনায়ক জসিম ১৯৯৮ সালে মারা যান। তাঁর ছেলে রাতুল মূলত সংগীতের মাধ্যমে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি
ঈদের দিনে রাজধানীতে স্বস্ত্বির বৃষ্টি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। বেলা সোয়া ১২টার দিকে তেজগাঁও, Read more

পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি Read more

নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী
নির্বাচন নিয়ে সরকারের নীরবতা জনগণের মধ্যে সন্দেহ ঘনীভূত হচ্ছে: রিজভী

নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানুষ দ্রুত একটি গ্রহণযোগ্য Read more

নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন