ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে।শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৭ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৭৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির

দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থায় বেঁচে Read more

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Read more

রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট
রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট

বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের Read more

সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারে মারধরের পরে কিশোরের আত্মহত্যা
সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারে মারধরের পরে কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় সুপারি চুরির অপবাদে গ্রাম্য বিচারের নামে মারধরের পর অপমান সইতে না পেরে ওমর ফারুক বাবু (১৭) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন