আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে এঘটনা ঘটে।নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার মহতরপাড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। তিনি বিগত ২০ বছর ধরে মধ্যম গুয়াপঞ্জক গ্রামের ফজু তালুকদার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিহতের একমাত্র ছেলে গার্মেন্টসে কর্মস্থলে চলে যান। ওই সময় তার বাবা মাহবুব আলম ঘরেই ছিলেন। পরে তার স্ত্রী ঘরের বাইরে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। সকাল আনুমানিক ১০টার দিকে ঘরে প্রবেশ করে তিনি স্বামীকে বসতঘরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা জানায়, নিহতের সঙ্গে কারও কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। একই Read more

ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫
ইসরাইলে বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ৫

ইসরাইলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।সোমবার (০৮ সেপ্টেম্বর) শহরের Read more

দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল : দুদু
আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল। পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা
অভিযুক্তকে আড়াল করতে পুলিশের অপচেষ্টা, খরুলিয়ায় উত্তাল জনতা

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার সেই মেধাবী ছাত্রী মোশারফা সুলতানা লাকি হত্যার পর পুরো এলাকা এখন উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন